আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
আজ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে। এবারের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত ৩ হাজার ৫৭৭টি এবং প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসার জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে।সব মিলিয়ে আসন্ন এই অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন উত্থাপনের কথা রয়েছে।