মিরসরাইয়ের করেরহাট বন চেক স্টেশনে অর্থ আদায়ের অভিযোগ
চট্টগ্রামের উত্তর বন বিভাগের আওতাধীন মিরসরাই উপজেলার করেরহাট ফরেস্ট চেক স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের বিরুদ্ধে অবৈধ লেনদেনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈধ ট্রানজিট পাস (টিপি) থাকা সত্ত্বেও কাঠসহ অন্যান্য বনজ সম্পদ বহনকারী যানবাহনগুলো থেকে নিয়মিত নিয়মের বাইরে গিয়ে অর্থ আদায় করা হচ্ছে।