গ্রিন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
গ্রিন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলে সম্প্রতি বিজ্ঞান মেলা ২০২৬-এর আয়োজন করা হয়েছে। এই আনন্দঘন আয়োজনে প্রতিষ্ঠানের নতুন শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীল মনন এবং বিভিন্ন অভিনব প্রকল্পের প্রদর্শনী করেছে।শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাধারা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীটি ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।