দৈনন্দিন জীবনের ব্যস্ততা আর কংক্রিটের মায়াজালে ঘেরা যান্ত্রিক শহরে কাটছে নাগরিক জীবন। এই ইট-পাথরের শহরে থিতু হয়েও মন পড়ে থাকে ফেলে আসা শেকড়ের টানে।গ্রামীণ জীবনের সরলতা, স্বচ্ছতা আর স্নিগ্ধতার কথা স্মরণ করে অনেকেই নস্টালজিক হয়ে পড়েন। শহুরে কোলাহলে সেই সহজ-সরল ও কোমল গ্রামের রূপটিই গভীরভাবে অনুভূত হয় মানুষের মনে।