প্রতিরাতেই সুপেয় পানির সন্ধানে ছয় কিলোমিটার পথ পাড়ি দেন গ্রামের নারীরা
'ডেইলি বাংলাদেশ'-এর তথ্য অনুযায়ী, সুপেয় পানির তীব্র সংকটের কারণে চরম দুর্পোহে পড়েছেন এক গ্রামের নারীরা। সারাদিন ঘরগৃহস্থালির বিভিন্ন কাজ সামলানোর পর, রাত নামলেই তারা কলসি, বালতি এবং পানির জার হাতে ঘর থেকে বের হন।প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, পানির এই নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে তাদের প্রতিদিন রাতে দলবদ্ধভাবে ঘুটঘুটে অন্ধকার রাস্তা পেরিয়ে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটে পানি সংগ্রহ করতে যেতে হয়।