চাষের মাছের আধিক্য: হারিয়ে যাওয়ার পথে চিরচেনা দেশি মাছের স্বাদ
অতীতে শীতকাল অর্থাৎ পৌষ ও মাঘ মাসে গ্রামীণ জনপদের বিভিন্ন জলাশয় যেমন পুকুর, খাল, ডোবা কিংবা ঘেরের পানির পরিমাণ কমে গেলে দেশি প্রজাতির মাছ শিকারের উৎসব শুরু হতো।পাশাপাশি বর্ষার সময়ে ফসলের ক্ষেতে নানা ধরনের মাছ ধরার সরঞ্জাম যেমন কইয়া জাল, বড়শি এবং চাই ব্যবহার করে স্থানীয় মাছ সংগ্রহের প্রচলন ছিল, যা বর্তমান সময়ে এসে অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে।