সিলেট সীমান্ত দিয়ে দেশের ভেতর প্রবেশের পর অস্ত্রসহ বিএসএফ জওয়ান আটক
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে চলে আসার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সংগৃহীত তথ্য অনুযায়ী, আটকের সময় ওই বিএসএফ সদস্যের কাছে অস্ত্রও পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।