ব্যস্ত কংক্রিটের শহরেও প্রশান্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিচ্ছে ঐতিহ্যবাহী গুয়াংজু চিড়িয়াখানা
দক্ষিণ চীনের উন্নত ও কর্মমুখর বাণিজ্যিক শহর গুয়াংজু মূলত বিশাল সব আকাশছুম্বী ভবন, আধুনিক পাতাল রেল এবং জনবহুল পরিবেশের জন্য পরিচিত। আধুনিক এই মহানগরের নানামুখী ব্যস্ততা ও জনজীবনের অবিরাম কোলাহল ছাপিয়ে ইউয়ে এলাকায় অবস্থিত ঐতিহাসিক গুয়াংজু চিড়িয়াখানাটি যেন নাগরিক জীবনে একখণ্ড প্রকৃতির পরশ বুলিয়ে দিচ্ছে। কংক্রিটের এই মহানগরীতে গড়ে ওঠা সবুজ এই অভয়ারণ্যটি যান্ত্রিক শহরের মাঝেও দর্শনার্থীদের মনে এনে দেয় অনাবিল শান্তি।