খুলনা শহরের একটি ওষুধের দোকানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের নিক্ষিপ্ত গুলিতে দোকানটির মালিকের ছেলে আহত হয়েছেন।গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চয়নিকা ফার্মেসিতে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের চালানো গুলিতে ৩৩ বছর বয়সী জারিফুজ্জামান আহত হন। তিনি ওই ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের সন্তান।