রাজধানীর গুলশানে অবস্থিত সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসভবনে তল্লাশি অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় বাসায় উপস্থিতি মেলেনি তারানা হালিমের।দৈনিক বাংলাদেশ-এর তথ্য অনুযায়ী, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গুলশানের ওই বাসায় পুলিশ এই অভিযান চালায়। তবে তল্লাশি চালালেও সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি।