গুমের প্রায় দুইশ ঘটনার সন্ধান এখনো মেলেনি: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, বিভিন্ন গুমের মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে সালাহউদ্দিন আহমদ, বিএনপির নেতা ইলিয়াস আলী এবং সুমনের গুমের ঘটনাও রয়েছে।তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত প্রায় দুই শ গুমের শিকার ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাগুলোর তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।