গোপন তথ্য পাচার ও গুপ্তচরবৃত্তির সন্দেহে এনভিডিয়া প্রধানকে নিয়ে অনুসন্ধান
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রকাশিত সংবাদে বলা হয়েছে, প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে গোপন নজরদারি বা গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। তাকে কেন্দ্র করে ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।মার্কিন ওই গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের সঙ্গে যুক্ত এক ব্যবসায়িক ব্যক্তির সঙ্গে হুয়াংয়ের অত্যন্ত ঘনিষ্ট যোগাযোগ ছিল। সূত্রটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সিঙ্গাপুরের কেন্দ্রস্থল থেকে পরিচালিত মেগাস... নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে ওই নারী ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।