গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ
গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সকালে এই পরিস্থিতি তৈরি হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৯টার দিকে উক্ত এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের এই সংঘাতের সূত্রপাত হয়।