গাজার শিশুদের সহায়তায় ৪০০ বছরের পুরোনো প্রাসাদ বিক্রি করতে চান ইতালীয় নারী
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধাহত শিশুদের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন ইতালির এক প্রবীণ নারী। ৭৫ বছর বয়সি ইউজেনিয়া গ্রানিতো তাঁর শতবর্ষী পৈতৃক বাসভবনটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।দক্ষিণ ইতালির রোক্কা চিলেন্তো এলাকায় অবস্থিত ঐতিহাসিক এই ভবনটি ১৭ শতকের একটি প্রাচীন প্যালাৎজো। প্রায় চার শতাব্দী পুরনো এই পারিবারিক প্রাসাদটি বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ তিনি গাজার দুস্থ ও বিপন্ন শিশুদের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা করেছেন।