ঝালকাঠির গাবখান নদীপাড়ের ৪৫০টি গাছ কাটার চূড়ান্ত সিদ্ধান্ত
ঝালকাঠি জেলার গাবখান নদী তীরবর্তী এলাকার সাড়ে চার শ' গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত ও হেলে পড়া অবস্থার কারণে এই গাছগুলো কেটে ফেলার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, দুই হাজার নয়, বরং নদী পাড়ের নির্ধারিত ৪৫০টি গাছই কেবল কাটাসংক্রান্ত প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।