জয়পুরহাটের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে বকনা গরু প্রদান করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রাপ্ত বিশেষ বরাদ্দ এবং তৃতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে এই গবাদিপশুগুলো বিতরণ করা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগের ফলে জেলার প্রান্তিক জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক সচ্ছলতা অর্জন ত্বরান্বিত হবে।