ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হতে পারে ইসলাম
বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইসলামের অনুসারী সংখ্যা। ভবিষ্যৎ প্রাক্কলন অনুযায়ী, আগামী ২০৭০ সালের সুদূর প্রসারে বর্তমানের শীর্ষ অবস্থানধারী খ্রিষ্টধর্মকে পেছনে ফেলে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হতে পারে ইসলাম ধর্ম। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণার বরাত দিয়ে ডেইলি বাংলাদেশ এ তথ্য প্রকাশ করেছে।প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার ও অনুসারীদের বয়সভিত্তিক বিন্যাস বজায় থাকলে আগামী কয়েক দশকের মধ্যেই বৈশ্বিক জনসংখ্যার বিচারে বৃহত্তম ধর্মের স্থানটি দখল করে নিতে পারে ইসলাম।