সাংবাদিক রাজীব ঘোষ আটকের পর ভার্চুয়াল দুনিয়ায় শোবিজ ও গণমাধ্যমকর্মীদের দ্বন্দ্ব
ডিবিসি নিউজের সাংবাদিক রাজীব ঘোষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটকের ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বাকযুদ্ধ। প্রবাসে অবস্থানরত একজন সংবাদ উপস্থাপক এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য প্রকাশ করেন।ওই পোস্টের বিপরীতে দেশ থেকেই পাল্টা জবাব দিয়েছেন অপর এক নারী গণমাধ্যমকর্মী ও উপস্থাপক। ভার্চুয়াল এই পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় গণমাধ্যম অঙ্গনে ব্যবহৃত বিভিন্ন অপ্রীতিকর ভাষা ও শব্দচয়ন নিয়েও হয়েছে নানা আলোচনা।