কিশোর ও শিশুদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে বিশেষ সময় অতিবাহিত করেছেন সরকারপ্রধান। ছোটদের মাঝে একে অপরকে সাহায্য করার মানসিকতা ও ভাগাভাগি করে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে তাদের উদ্বুদ্ধ করতেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়।এ সময় উপস্থিত শিশু-কিশোরদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের কার্যক্রম ছোটদের মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।