সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠটি সুরক্ষার দাবি জোরালো হয়েছে। প্রতিষ্ঠানটিতে নতুন সাইক্লোন শেল্টার নির্মাণের যে নকশা ও পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, তাতে মাঠটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।এই পরিস্থিতি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, শিশুদের ক্রীড়াচর্চা ও স্থানীয় বিভিন্ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এই খেলার মাঠটি টিকিয়ে রাখতে বর্তমান নির্মাণ পরিকল্পনা ও নকশা অবিলম্বে পুনর্বিবেচনা করা হোক।