জয়পুরহাটে শীতের আমেজে খেজুরের রস সংগ্রহ ও গুড় উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন গাছিরা
শীতের আগমনী বার্তার সাথে সাথেই দেশের উত্তরাঞ্চলের গ্রামীণ জনপদের চিরচেনা রূপে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। এ সময়টাতে একদিকে যেমন কৃষকদের ঘরে নতুন ধান ওঠে, তেমনি অন্যদিকে হেমন্তের আমেজকে আরও মুখরিত করে তোলে ঐতিহ্যবাহী খেজুরের রস, মিষ্টি গুড় এবং সুস্বাদু পিঠা-পুলি।উত্তরের এই জনপদ জয়পুরহাটেও তার ব্যতিক্রম ঘটেনি। শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে গ্রামীণ পরিবেশকে প্রাণবন্ত করতে এখন গাছ থেকে রস সংগ্রহ এবং সেই রস জ্বালিয়ে সুস্বাদু গুড় তৈরিতে মহাব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা।