আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার পুনরায় খুলনা ও বাগেরহাট জেলায় সফর করতে যাচ্ছেন। এই সরকারি সফরে তার মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখা হবে।