খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা
খুলনা সিটি করপোরেশনের প্রধান কার্যালয় বা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে এই নাশকতার ঘটনা ঘটে।সংগৃহীত তথ্য অনুযায়ী, অজ্ঞাত দুর্বৃত্তরা নগর ভবনের বাইরের মূল সড়ক থেকে সিঁড়ি অংশটি টার্গেট করে পেট্রোল বোমাটি ছুঁড়ে মারে।