আজকের দিনে টেবিল ও চেয়ারে বসে খাওয়ার অভ্যাসই সচরাচর বেশি দেখা যায়। তবে আধুনিক এই জীবনধারার বাইরে গিয়ে প্রথাগত নিয়মে অর্থাৎ ফ্লোরে বা মাটিতে বসে আহার গ্রহণ করলে মানবদেহে কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের।বিশেষজ্ঞদের মতে, ডাইনিং টেবিলের পরিবর্তে নিচে বসে খাবার খাওয়ার অভ্যাস শরীরের ওপর বিশেষ কিছু প্রভাব ফেলতে পারে। এর ফলে শারীরিক নানা উপকারিতা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যা নিয়মিত জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।