গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত
আসন্ন আগামী রোববার, ২২ নভেম্বর থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম অর্থাৎ ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এই স্থগিতাদেশ জারি করা হয়। এর মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।