ক্রিকেট বিশ্বে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে নামিবিয়া। উইন্ডহোকে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও সিরিজ নির্ধারণী খেলায় আয়ারল্যান্ডকে পরাজিত করেছে স্বাগতিক দলটি।রোববার অনুষ্ঠিত এই শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় নামিবিয়া। আর এই জয়ে ঐতিহাসিক সিরিজ নিজেদের করে নেয় তারা।