বল টেম্পারিংয়ের পুরনো ঘটনায় বাড়তি কোনো শাস্তি দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া
অস্টেলিয়ার ক্রিকেটে বহুআলোচিত বল টেম্পারিংয়ের ঘটনা অর্থাৎ 'স্যান্ডপেপারগেট' কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হলেও এ বিষয়ে আর কাউকে কোনো ধরনের শাস্তি দেওয়ার পথে হাঁটছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।২০১৮ সালের ওই বিতর্কিত ঘটনাটি কেন্দ্র করে নতুন করে নানান গুঞ্জন ও বিতর্ক মাথাচাড়া দিলেও, ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে যে এই নির্দিষ্ট ইস্যুতে তারা নতুন করে কোনো ব্যক্তির ওপর দোষ চাপাবে না বা কাউকে শাস্তির আওতায় আনবে না।