ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাধারণ মানুষের ধাওয়া খেয়ে এক সন্দেহভাজন ব্যক্তি আটক হয়েছেন।পরবর্তীতে স্থানীয় জনতা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। তবে বিস্ফোরণের ঘটনায় আটক হওয়া ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।