দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, ক্যান্সার চিকিৎসায় ব্যয়ের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ার পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই রোগটি শনাক্তকরণের জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া।রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়, যার প্রতিটি ধাপেই বিপুল অর্থ ব্যয় হয়। এই পরীক্ষার তালিকায় রয়েছে বায়োপসি, সিটি স্ক্যান, এমআরআই, পিইটি স্ক্যান, প্যাথলজি ও রক্ত পরীক্ষা। এ ছাড়া মলিকিউলার টেস্ট কিংবা হরমোন রিসেপ্টরের মতো বিশেষায়িত পরীক্ষাগুলোর পেছনেও রোগীদের অনেক টাকা খরচ করতে হয়।