স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে সর্বোচ্চ অভিবাসীর রেকর্ড
ইউরোপের দেশ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নজিরবিহীন অভিবাসী সংকটের সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ওই অঞ্চলে দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছানোর ঘটনা ঘটেছে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ আগমনের রেকর্ড।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে এসব মানুষ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান। অতিরিক্ত বোঝাই করা নৌকায় করে এই দীর্ঘ সমুদ্রযাত্রা সম্পন্ন করেন তারা।