প্রাকৃতিক সূর্যালোকের সাহায্যে সময় গণনার অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন গবেষকরা। সম্প্রতি সৌরশক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন প্রজন্মের কোয়ান্টাম ঘড়ি প্রস্তুত করা হয়েছে।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশ-এর তথ্য অনুযায়ী, প্রাচীন আমলের সূর্যঘড়ির ধারণার সঙ্গে এর মিল নেই। এটি মূলত একটি সর্বাধুনিক অপটিক্যাল ঘরানার সময় পরিমাপক যন্ত্র, যা প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত।