দৈনন্দিন কার্যক্রমে বরকত অর্জনের তাৎপর্য
ইসলাম ধর্মে বরকত বা বারাকাহ ধারণাটি অত্যন্ত পরিচিত ও তাৎপর্যপূর্ণ। আরবি এই পরিভাষাটি মানবজীবনের বিভিন্ন স্তরে কল্যাণ ও সমৃদ্ধির সাথে জড়িত।ইসলামী সূত্র অনুযায়ী, আল-কোরআনের বিভিন্ন আয়াতে বারাকাহ শব্দটি সর্বমোট ৩২ বার উল্লেখ করা হয়েছে। এছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিভিন্ন হাদিসেও এ বিষয়ে আলোচনা পাওয়া যায়।