গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ১৭ শিল্পপ্রতিষ্ঠান বন্ধ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের অসন্তোষ ও আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এরই ধারাবাহিকতায় ওই শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মোট ১৭টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।