সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক কেশবপুর উপজেলা ছাত্রলীগ নেতা
দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সীমান্ত এলাকা থেকে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতা। আটককৃত ব্যক্তির নাম কাজী আজহারুল ইসলাম মানিক। তিনি যশোরের কেশবপুর উপজেলা শাখার ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতে অবস্থান শেষে দেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্ত পয়েন্টে পৌঁছালে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে আটক করেন।