নেত্রকোণার কেন্দুয়ায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেফতার ২
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় রাতে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় মোট ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয়ে আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।