এক ছাদের নিচে মিলছে শাকসবজি, ফল ও ডিমসহ বিভিন্ন সামগ্রী
দৈনন্দিন প্রয়োজনীয় নানা পণ্যের সমাহার নিয়ে জমে উঠেছে কেনাবেচা। একটিমাত্র স্থানেই ক্রেতারা পেয়ে যাচ্ছেন তাদের চাহিদামমতো বিভিন্ন সামগ্রী।বাজার ঘুরে দেখা গেছে, দোকানের তাকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা হয়েছে দেশি-বিদেশি ফল, তাজা শাকসবজি এবং ডিমসহ নানা ধরনের পণ্য। এসব সামগ্রী কিনতে আসা ক্রেতারা পছন্দমতো শাকসবজি ও ফলের পাশাপাশি ডিম এবং পান-সুপারিও সংগ্রহ করছেন।