মহাবিস্ফোরণের ৬৩ কোটি বছর পরের প্রাচীন কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে
মহাবিশ্বের সূচনালগ্নের অত্যন্ত কাছে অবস্থিত একটি প্রাচীন কোয়াসার খুঁজে পেয়েছেন গবেষকরা। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ ঘটার মাত্র ৬৩ কোটি বছর পরের এই মহাজাগতিক বস্তুটি শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, সুদূর অতীতের এই কোয়াসারটির কেন্দ্রভাগে রয়েছে একটি প্রকাণ্ড কৃষ্ণগহ্বর, যা মহাবিশ্বের আদিম গঠন সম্পর্কে নতুন ধারণার দুয়ার খুলে দিয়েছে।