ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুরোদমে শুরু হয়েছে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের কাজ। পাকা সোনালী ফসল ঘরে তুলতে এখন কৃষকদের দম ফেলার ফুরফুর নেই। মাঠ থেকে ধান কাটা শেষ করে এখন চলছে ব্যস্ত সময় পার করার মধ্য দিয়ে মাড়াইয়ের কাজ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর আবহাওয়া ও পরিচর্যা অনুকূলে থাকায় আমন ধানের উৎপাদন বেশ সন্তোষজনক হয়েছে। কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পেরে স্থানীয় চাষীরাও যথেষ্ট আনন্দিত ও সন্তুষ্ট প্রকাশ করেছেন।