নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে সংঘাতে কৃষক নিহত
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে ফরহাদ মোল্যা (৫০) নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে এই মারামারির ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজনের শারীরিক নির্যাতনেই ওই কৃষকের প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।