প্রধানমন্ত্রীর সহায়তায় কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা আব্দুর রহিম
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের শরীরে।এর আগে বাম পা হারানোর কারণে দীর্ঘদিন ধরে মারাত্মক চলাফেরা সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। অবশেষে প্রধানমন্ত্রীর সহযোগিতায় কৃত্রিম পা পাওয়ার মাধ্যমে তার দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটল।