BD State News

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অস্বস্তি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার বার্তার পর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন মাত্রার আলোচনা ও উত্তাপের সৃষ্টি হয়েছে। ডেইলি বাংলাদেশের সূত্রে জানা যায়, তার এই ঘোষণাকে কেন্দ্র করে ভারত সরকার এক ধরনের কৌশলগত ও কূটনৈতিক দ্বিধাদ্বন্দ্ব বা দোটানার মুখে পড়েছে।বাংলাদেশের ক্ষমতাচ্যুত এই শীর্ষ নেত্রীর আকস্মিক দেশে ফেরার এমন ঘোষণায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশ্লেষকদের মতে, তার এই অবস্থান ভারতের নীতিনির্ধারকদের জন্যও নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অস্বস্তি