কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক ও গবেষকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচারের আয়োজনে দুই দিনব্যাপী একটি জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।শিক্ষা ও গবেষণার পারস্পরিক সংযোগের ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত এই প্রথম সম্মেলনটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিষয়ের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।