ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই মেধা যাচাই অনুষ্ঠিত হয়।শনিবার নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এবারের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৭১৬ জন কোমলমতি শিক্ষার্থী মেধার লড়াইয়ে অংশ নেয়।