কিউআর কোড ব্যবহারের ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্কতা জরুরি
খাবার হোটেলের তালিকার পাতা দেখা থেকে শুরু করে কেনাকাটার পর অর্থ পরিশোধ এবং বিভিন্ন আয়োজনে নাম লেখানোর মতো কাজে কিউআর কোডের প্রচলন দিন দিন ব্যাপক আকার ধারণ করছে। এ দেশের বাজারেও বাংলা কিউআরসহ বিভিন্ন কোডের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।এমন পরিস্থিতিতে এই প্রযুক্তির নিরাপদ ও ঝুঁকিমুক্ত ব্যবহারে কিছু সুনির্দিষ্ট বিষয়ে বিশেষভাবে সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। কোড স্ক্যান করার মাধ্যমে ডিজিটাল জালিয়াতি এড়াতে ব্যবহারকারীদের এই সতর্কতাগুলো মেনে চলা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।