গাজীপুরে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীর বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী দেলোয়ার হোসেন এবং তার সহযোগীরা এই হামলা চালিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ওই জমির জের ধরেই এই সহিংসতার সূত্রপাত ঘটে।