সাতক্ষীড়ার কালিগঞ্জ উপজেলায় নিজ মাছের ঘেরে কাজ করার সময় তড়িদাহত হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল নামের এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বয়স ৩০ বছর। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে নিজের মাছের ঘেরে বিভিন্ন কাজ করছিলেন আব্দুল কুদ্দুস। ওই সময় হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।