কালাইয়ে দলীয় সমর্থন পেতে দুলালের বিশাল মোটরসাইকেল শোডাউন
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বা সমর্থন প্রত্যাশা করে একটি বড় শক্তির মহড়া দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা সাজ্জাদুল ইসলাম দুলাল।আসন্ন এই ইউপি নির্বাচনে নিজের প্রার্থিতার পক্ষে হাইম্যাটের দৃষ্টি আকর্ষণ এবং দলীয় নেতাকর্মীদের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে প্রায় বারোশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে একটি জমকালো শোডাউন করেছেন তিনি।