দৈনন্দিন জীবনে মানুষের নিঃশ্বাস ফেলার প্রক্রিয়াটি অত্যন্ত সাধারণ মনে হলেও এর একটি বড় পরিবেশগত প্রভাব রয়েছে। মানুষ যখন শ্বাসত্যাগ করে, তখন প্রাকৃতিকভাবেই বাতাসে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।এককভাবে একজন মানুষের ক্ষেত্রে এই গ্যাসের পরিমাণ অত্যন্ত নগণ্য মনে হতে পারে। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর সকল মানুষের নিঃশ্বাস থেকে উৎপাদিত কার্বন ডাই-অক্সাইডের সম্মিলিত হিসাব করলে তার পরিমাণ দাঁড়ায় প্রায় ২০৫ কোটি মেট্রিক টন।