বাঙালির লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে কার্তিক মাসের নানা আচার
অতীতকাল থেকেই কার্তিক মাসকে অনেকে অশুভ সময় হিসেবে বিবেচনা করে আসতেন। এই ধারণার বশবর্তী হয়ে সে যুগে কার্তিক মাসের অমাবস্যার রাতে অন্ধকারকে পেছনে ফেলে আলোর দ্যুতি ছড়ানোর জন্য মানুষ নিজেদের বাসগৃহে প্রদীপ বা আলো জ্বেলে রাখত।বাঙালির ঐতিহ্যবাহী লোকউৎসব ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই প্রথাগুলো আমাদের প্রাচীন সমাজজীবনের নানা বিশ্বাস ও রিতিরই বহিঃপ্রকাশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ ধরনের নানা আচার লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে টিকে রয়েছে।