জাপানে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানের প্রচুর সম্ভাবনা রয়েছে: কারাসাওয়া শিঞ্জু
বাংলাদেশি নাগরিকদের জন্য জাপানের শ্রমবাজারে কাজের অনেক বড় ক্ষেত্র তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের ইকোনমিক কো-অপারেশনের প্রধান ও ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিঞ্জু।তিনি জানান, উপযুক্ত জাপানি ভাষা জানার পাশাপাশি বিশেষ কারিগরি দক্ষতা অর্জন করলে দেশটির কর্মসংস্থানের বাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ আরও বৃদ্ধি পাবে।